পানির ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানির ট্যাংকে পড়ে সজীব (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোড এলাকায় এ ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সজীব মা-বাবার সঙ্গে গ্রিন রোডের ২০০ নম্বর গলির ২২৩/২ নম্বর বাড়ির নিচতলার বাসায় থাকত। গত রোববার বেলা দেড়টার দিকে সে নিখোঁজ হয়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাসার পাশের একটি পানির ট্যাংকে তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সূত্র আরও জানায়, ওই পানির ট্যাংকটির কোনো ঢাকনা নেই। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে সে পড়ে যেতে পারে।কলাবাগান থানার উপপরিদর্শক আতাউর রহমান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।সজীবদের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোঁসাইরহাটে।