পানির পুনর্ব্যবহার নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমবর্ধমান সংকট রোধকল্পে দৈনন্দিন কাজে ব্যবহূত পানির পুনর্ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। প্রতিটি বাড়িতে পানির পুনর্ব্যবহার-ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হলে বিদ্যমান সংকট ও অপচয় বহুলাংশে হ্রাস পাবে। একই সঙ্গে পানির উৎ স নদী-নালা, খাল-বিল, পুকুর ও জলাশয়ের দূষণ প্রতিরোধ ও ভরাট বন্ধের উদ্যোগ প্রয়োজন।গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট ও ক্যাম্পেইন ফর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। পানির সংকট মোকাবিলায় পানি পুনর্ব্যবহারের প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।কর্মসূচিতে বক্তব্য দেন ডব্লিউবিবি ট্রাস্টের সহকারী প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান লিটু, পিসের মহাসচিব ইকমা হোসেন, সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইবনুল সাঈদ রানা, ক্যাম্পেইন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান মশিউর রহমান রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি।