পানীয় ও ফলের রসে ক্ষতিকর দ্রব্য ব্যবহার বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বলেছে, সরকারকে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। কোমল পানীয় ও ফলের রসে (জুস) রং ব্যবহার বন্ধের উদ্যোগ নিতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর বাপা কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশে পানীয় জল ও কোমল পানীয় কতটুকু নিরাপদ?’ শীর্ষক আলোচনা সভায় সংগঠনের নেতারা এ কথা বলেন। সভায় বাজারের বিভিন্ন ধরনের কোমল পানীয়ের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা হয়। সভার পক্ষ থেকে কোমল পানীয় পান করা থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপার নিরাপদ খাদ্য, পানীয় ও ভোক্তা অধিকার প্রোগ্রাম কমিটির সদস্যসচিব জাহেদুর রহমান। বাপার সহসভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সাধারণ সম্পাদক শাকিল আখতার প্রমুখ।