পাবলিক লাইব্রেরির নাম ‘সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নাম ‘সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার’ নামে পুনঃ প্রবর্তন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।বিএনপির নেতৃত্বাধীন বিগত জোট সরকার ২০০৪ সালে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের নাম পরিবর্তন করে বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি নামকরণ করে।গত বছর ১৪ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জোট সরকারের সময় নাম পরিবর্তন করা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম ক্রমান্বয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ পুনঃ প্রবর্তনের সিদ্ধান্ত নেবে। বিজ্ঞপ্তি