পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজকুনিপাড়ায় গতকাল বুধবার সকালে অ্যাভিনিউ বিল্ডার্সের নির্মাণাধীন একটি ভবনে কর্মরত এক নির্মাণশ্রমিকের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে সন্ত্রাসীরা। ডান হাঁটু ও বাঁ পায়ের পাতায় গুলিবিদ্ধ শ্রমিক মোহাম্মদ হারুনকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, অ্যাভিনিউ বিল্ডার্সের মালিক আলী আসগরের কাছে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় তারা ওই শ্রমিককে গুলি করেছে। তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, সন্ত্রাসীদের ধরার চেষ্টা চলছে।