পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তির প্রতিবাদ জাতীয় মুক্তি কাউন্সিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম গতকাল এক বিবৃতিতে বলেন, জাপানের ফুকুশিমায় কিছুদিন আগে ভূমিকম্প ও সুনামির ফলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয় ঘটে। তেজস্ক্রিয়া বিকিরণের ফলে জাপানের জনস্বাস্থ্য আজ হুমকির মুখে। বিশ্বজুড়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে জনমত গড়ে উঠছে। উন্নত রাষ্ট্রগুলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত গণবিরোধী।