পালানোর সময় বন্দী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টাকালে গত সোমবার রাতে রমজান নামের এক বন্দীকে আটক করা হয়েছে। তিনি রাজধানীর হাজারীবাগ থানার একটি চুরির মামলায় কারাবন্দি রয়েছেন।
চকবাজার থানার ওসি শামীম অর রশীদ তালুকদার বলেন, এ ধরনের একটি ঘটনার কথা তাঁরা শুনেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা বলেন, কারাবন্দী রমজান রাত ১০টা ৫ মিনিটে কারাগারের দেয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছিলেন।