পাসপোর্ট অধিদপ্তর থেকে ২২ দালাল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরের চত্বর থেকে গতকাল বুধবার বিকেলে ২২ জন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাসপোর্ট তৈরির প্রক্রিয়ায় সাহায্য করার নামে এই ২২ দালাল সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, গতকাল বেলা তিনটার দিকে শেরেবাংলা নগর থানার সাদা পোশাকের একটি দলসহ একাধিক দল আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরে অভিযান চালায়। এ সময় হাতেনাতে ধরা হয় ২২ জনকে। তাঁরা বর্তমানে থানাহাজতে রয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হবে।পুলিশ সূত্র জানায়, পাসপোর্ট অধিদপ্তরে পাসপোর্ট তৈরি, নবায়ন ও দেশে অবস্থানের অনুমতি পাওয়ার জন্য আসা দেশি ও বিদেশি নাগরিকেরা এখানে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছিলেন বলে থানায় বিভিন্ন সময় অভিযোগ আসছিল। এ ছাড়া তাঁরা ভুয়া পাসপোর্ট তৈরিতেও সাহায্য করেন বলে অভিযোগ রয়েছে।