পিংক সিটির অনিয়ম বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাল ভরাট, আবাসন আইন লঙ্ঘন, গ্রাহকদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে জেনোভ্যালি মডেল টাউন লিমিটেডের (পিংক সিটি) বিরুদ্ধে। এসব অনিয়ম বন্ধে সরকারের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পিংক সিটি হোম ওনার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এসব অভিযোগ তুলে ধরে। এর আগে প্রেসক্লাবের সামনে সোসাইটির সদস্যরা পরিবার-পরিজন নিয়ে মানববন্ধন করেন।সম্মেলনে বলা হয়, জেনোভ্যালি মডেল টাউন কর্তৃপক্ষ অঙ্গীকার করেছিল, পরিবেশবান্ধব উপশহর গড়ার লক্ষ্যে ডুপ্লেক্স ইকোহোম প্রকল্পে বহুতল ভবন থাকবে না। কিন্তু প্রকল্পে খেলার মাঠের চারদিকে বহুতল ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু হয়েছে। এ ছাড়া অঙ্গীকার অনুযায়ী ডুমনি প্রাকৃতিক খাল সুদৃশ্য জলাধারে রূপান্তর না করে তা ভরাট করা হচ্ছে।সম্মেলনে বাড়ির নিবন্ধন দিতে গড়িমসি, সোসাইটির কাছে কর্তৃত্ব হস্তান্তর না করা, অতিরিক্ত টাকা দাবিসহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরা হয়। সোসাইটির সভাপতি শেখ ফরিদুল ইসলাম লিখিত বক্তব্য পড়ে শোনান। সমিতির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন: মোহাম্মদ আমানউল্লাহ, মো. শামীম হোসেন, কাজী ইকবাল হোসেন প্রমুখ।