পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মাতুয়াইলে গতকাল বুধবার দুপুরে বেপরোয়া গতির একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোবাশ্বের হোসেন (২৫) মারা গেছেন। পুলিশ জানায়, দুপুর পৌনে দুইটার দিকে মাহফুজুর রহমান (২৫) তাঁর দুই বন্ধু মোবাশ্বের হোসেন ও শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে সেগুনবাগিচা থেকে মোটরসাইকেলে ডেমরার সারুলিয়ায় যাচ্ছিলেন। মাহফুজ মোটরসাইকেল চালাচ্ছিলেন। মধ্যখানে ছিলেন শফিকুল এবং পেছনে বসা ছিলেন মোবাশ্বের। একপর্যায়ে মাতুয়াইল মাতৃমঙ্গল ও শিশু স্বাস্থ্য হাসপাতালের সামনে বেপরোয়া গতির একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। পথচারীরা তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক মোবাশ্বেরকে মৃত ঘোষণা করেন। সারুলিয়া ছাত্রলীগের নেতা মোবাশ্বের ডেমরার ডগাইরের পশ্চিম পাড়ায় থাকতেন। তাঁর বাবার নাম কাজী আফসারুল ইসলাম।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মোবাশ্বেরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।