পিকার্ডের কারখানায় শ্রমিকদের জন্য হেপাটাইটিস বি টিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকদের হেপাটাইটিস বি ভাইরাসের আক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিষেধক টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে পিকার্ড বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। গতকাল শনিবার জিরাবোর কন্ডলবাগে পিকার্ডের কারখানায় হেপাটাইটিস বি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সরকারের কমিউনিটি হেলথ প্রকল্পের পরিচালক মাখদুমা নার্গিস। টিকা দেওয়ার পাশাপাশি কারখানার শ্রমিকদের হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে সচেতনও করা হচ্ছে। টিকাদান কর্মসূচির উদ্বোধন করে মাখদুমা নার্গিস বলেন, সরকারের একার পক্ষে হেপাটাইটিস বি ভাইরাসের প্রতিষেধকের ব্যবস্থা করা সম্ভব নয়। তিনি শিল্পমালিকদের এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।