পিটুনিতে মারা গেলেন এক ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে মারধর করা হয়েছিল। এ ঘটনার দুজনকে আটক করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. কিছমত আলী। তিনি গাড়িচালক ছিলেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে খিলক্ষেতের কোরাতলির পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার এসআই শফিকুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় তিন ভাই তপু, সাজু ও রাজু আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে শফিকুলকে মারধর করেন। এরপর আহত অবস্থায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়। শফিকুল বলেন, তিন ভাই এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তাঁদের বাবা দলিল লেখক। ঘটনার মূল হোতা তপু। পুলিশ তাঁকে খুঁজছে।
খিলক্ষেত থানার ওসি মো. শহীদুল হক গতকাল দুপুরে বলেন, এ ঘটনায় লাভলু মিয়া ও মোজাম্মেল নামে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।