পিতৃত্ব অস্বীকার করতে সাত মাসের অন্তঃসত্ত্বা সাথীকে হত্যা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র পরিবারের মেয়ে সাথী। রাজধানীর এত বিশাল পরিসরে তাঁর মাথা গোঁজার কোনো ঠাঁই ছিল না। সাথীর এই অসহায়ত্বকে কাজে লাগায় মোশাররফ হোসেন। ৬৫/১ নয়াবাজার কসাইটুলী এলাকায় পাশাপাশি দুটি কাগজের দোকানে কাজ করার সময় সাথীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মোশাররফ। স্বামী-স্ত্রী পরিচয়ে শনির আখড়ায় (আরব ভিলা) বাসাও ভাড়া করেন। একসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সাথী। সাত মাসের মাথায় তিনি জানান, তাঁর অনাগত শিশুর বাবা মোশাররফ। এ কথা শুনে খোলস ছেড়ে বের হয়ে আসে মোশারফের আসল চেহারা। উত্তেজিত মোশাররফ পিতৃত্ব অস্বীকার করেই থেমে থাকেননি। সাথীর গায়ের ওড়না দিয়ে গলা পেঁচিয়ে তাঁকে শ্বাস রোধ করে হত্যা করেন। এরপর বাসার বাইরে থেকে তালা লাগিয়ে তিনি পালিয়ে যান।গত সোমবার গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে এই মো. মোশারফ হোসেনকে (৩৬)। জিজ্ঞাসাবাদে সাথী হত্যার এসব তথ্য বের হয়েছে। গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মাহবুব আলমের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম আজাদ খানের নেতৃত্বে একটি দল নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে মোশাররফকে গ্রেপ্তার করে।ঘটনার বিবরণ অনুযায়ী, ২০০৮ সালের ২৬ আগস্ট আনুমানিক রাত নয়টার দিকে মোশাররফ সাথীর বাসায় যান। মোশাররফ পিতৃত্বের কথা শুনে উত্তেজিত হয়ে সাথীকে (২৫) হত্যা করেন রাত ১২টার দিকে। এ ঘটনায় ২৭ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়।