পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোসল করতে নেমে মিরাজ হোসেন (১০) নামের এক স্কুলছাত্র পুকুরের পানিতে ডুবে মারা গেছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর বাসাবো এলাকার আহমেদবাগে এ ঘটনা ঘটে।পারিবারিক সূত্র জানায়, আহমেদবাগ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মিরাজ গতকাল বেলা দেড়টার দিকে তার তিন সহপাঠীর সঙ্গে বাসার পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে মিরাজ পানিতে তলিয়ে যায়। সহপাঠীদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে মিরাজকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।