পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুবকর সিদ্দিক হত্যা মামলা পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে মামলার বাদী ওমর ফারুকের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার ঢাকা মহানগর আদালত এই নির্দেশ দেন।মহানগর হাকিম আসাদুজ্জামান নূর মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন। শাহবাগ থানার পুলিশ গত ২৯ এপ্রিল আদালতে বকর হত্যা মামলার অভিযোগপত্র দেয়। এতে পাঁচজনকে প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়। পাঁচ সাক্ষী অভিযোগ করেছেন, তাঁদের সঙ্গে কথা না বলেই বানোয়াট জবানবন্দি যুক্ত করে অভিযোগপত্র দিয়েছে। ১৪ জুন প্রথম আলোতে ‘সাক্ষীদের বানোয়াট জবানবন্দি দিয়ে পুলিশের অভিযোগপত্র’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।