পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করতে বিশিষ্ট নাগরিকদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশনা মেনে পুনর্বাসন করা ছাড়া বস্তিবাসীদের উচ্ছেদ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা।রাজধানীর করাইল বস্তি উচ্ছেদ অভিযানের উল্লেখ করে গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা এ আহ্বান জানান। তাঁরা বলেন, উচ্ছেদের শিকার অসহায় নারী-পুরুষ, শিশু, প্রতিবন্ধী বস্তিবাসীরা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালে এই উচ্ছেদের ফলে বস্তিবাসীদের সন্তানদের শিক্ষা ও পরীক্ষা ব্যাহত হয়েছে। বিবৃতিতে সই করেন সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক নজরুল ইসলাম, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহিদুল্লাহ, এ এন রাশেদা, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ, রোকেয়া কবির, রোবায়েত ফেরদৌস, আবু নাসের খান, ডা. দিবালোক সিংহ ও প্রকৌশলী এম শামসুল আলম।