প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ভরশীল প্রায় ৫০ হাজার পরিবারকে পুনর্বাসন না করে সড়ক থেকে মিশুক যান উচ্ছেদ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন মিশুক মালিক সমিতি। আশ্বাসের ১৫ দিন পরও সমিতির পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে লাল পতাকা হাতে প্রতিবাদ সমাবেশ করেন মালিকেরা। সেখানে সংগঠনের নেতারা এ দাবি জানান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ১৫ দিনের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেয়নি বিআরটিএর চেয়ারম্যান। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মালিক সমিতির নেতা ওবায়দুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।