পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজের এইএসসি ১৯৯৬ সালের ব্যাচের পুনর্মিলনী উদ্যাপন উপলক্ষে গত শুক্রবার প্রথম প্রস্তুতি সভা ঢাকা কলেজের ক্যানটিনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১২ সালের মধ্যে পুনর্মিলনী অনুষ্ঠান এবং রমজান মাসে ইফতার পার্টি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদস্যদের সম্মতিতে মাসুম বিল্লাহকে আহ্বায়ক ও শরিফুল ইসলাম খানকে সদস্যসচিব মনোনীত করে ১৬ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আগামী ৮ জুন একই স্থানে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।