প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ২০১১ সালের সেরা প্রতিবেদন বিজয়ীদের নাম ঘোষণা করেছে। গতকাল রোববার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়ী সাত প্রতিবেদকের নাম ঘোষণা করা হয়।অপরাধবিষয়ক প্রতিবেদনের জন্য হেলাল উদ্দীন (যুগান্তর), অবজেকটিভ ইকোনমিক প্রতিবেদনের জন্য আশরাফুল ইসলাম (নয়া দিগন্ত), অনুসন্ধানী অর্থনৈতিক প্রতিবেদনের জন্য মিজান চৌধুরী (জনকণ্ঠ), মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিবেদনের জন্য আজিজুল পারভেজ (কালের কণ্ঠ), শিক্ষাবিষয়ক প্রতিবেদনের জন্য এম মামুন হোসেন (যায়যায়দিন), ক্রীড়াবিষয়ক প্রতিবেদনের জন্য শামীম চৌধুরী (ইনকিলাব) এবং নগরের সমস্যা নিয়ে টিভি প্রতিবেদনের জন্য মাসহুদুল হক (এটিএন নিউজ) বিজয়ী হয়েছেন।