পুরান ঢাকায় গৃহবধূ গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সূত্রাপুরে গতকাল বুধবার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে রুখসানা বেগম (২৫) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে দুই সন্ত্রাসী ২৩ হাজী আবদুল মজিদ সরদার লেনের একটি বাড়িতে ঢুকে পড়ে। তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় ওই বাড়ির গৃহবধূ রুখসানা নিরাপদ আশ্রয়ের জন্য বাথরুম থেকে ঘরের দিকে দৌড় দেন। এ সময় তিনি পায়ে গুলিবিদ্ধ হন।