পুরান ঢাকায় পলিথিনের কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

পুরান ঢাকার মাহুতটুলী এলাকায় একটি পলিথিনের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, চারতলা ওই ভবনের নিচতলায় পলিথিনের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এই অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, ভবনে কয়েকজন আটকা পড়ে ছিলেন। তাঁদের ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপদে নামিয়ে এনেছেন।