পুরান ঢাকায় মিশ্র ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার অধিকাংশ স্কুল এবারও এসএসসিতে ভালো ফল অর্জনে ব্যর্থ হয়েছে। তবে লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরী ও টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় ভালো ফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। মধ্যম মানের ফল অর্জন করেছে আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয় ও ঢাকা কলেজিয়েট স্কুল।সেন্ট গ্রেগরী: পুরান ঢাকার স্কুলগুলোর মধ্যে এবারও শীর্ষে আছে সেন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয়। স্কুলের ১৯৮ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। গত কয়েক বছরের মতো এবারও পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন।কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়: সাফল্যের ধারাবাহিকতায় এই স্কুলটি এবারও পুরান ঢাকার মধ্যে দ্বিতীয় অবস্থানে। স্কুলের ২৪০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতভাগ। উত্তীর্ণদের মধ্যে ৮৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক কামরুন্নাহার বলেন, এবার মডেল টেস্টগুলো যত্নসহকারে নেওয়া হয়েছে। তাই ফলাফল ভালো হয়েছে। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ: স্কুলের ৩০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩০৪ জন। পাসের হার ৯৯ দশমিক ৮ ভাগ। উত্তীর্ণদের মধ্যে ৮৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অধ্যক্ষ শহীদুল ইসলাম বলেন, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের ত্রিমুখী প্রচেষ্টায় ভালো ফল সম্ভব হয়েছে।সেন্ট ফ্রান্সিস জ্যাভিয়ার্স গার্লস হাইস্কুল: স্কুলের ১৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮৩ জন। পাসের হার শতকরা ৯৬ দশমিক ৮২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন।ঢাকা কলেজিয়েট স্কুল: ঢাকার অন্যতম প্রাচীন স্কুল সদরঘাটের ঢাকা কলেজিয়েট স্কুল। স্কুলের ২১৩ পরীক্ষার্থীর ২০৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯৮ দশমিক ১২ ভাগ। গতবারের চেয়ে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কমেছে। এবার ৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গতবার ৫৯ জন পেয়েছিল। স্কুলের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন জানান, জিপিএ-৫ কেন কম পেল তা খতিয়ে দেখা হচ্ছে। পুরান ঢাকায় ভালো ফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে আরমানীটোলা গভঃ বয়েজ হাইস্কুল।এ ছাড়া বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৬ জন, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১৫ জন, কে এল জুবিলি উচ্চবিদ্যালয়ের ১৩ জন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুলের সাতজন, ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলের ১১ জন, ফরিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ে তিনজন, রহমত উল্লাহ মডেলের দুজন ও ওয়ারী উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বংশাল বালিকা উচ্চবিদ্যালয় ও জামিলা খাতুন উচ্চবিদ্যালয়ের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।