পুরান ঢাকায় যুবকের রহস্যজনক মৃত্যু আটক ৩
পুরান ঢাকায় গতকাল মঙ্গলবার এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। কী কারণে তিনি মারা গেছেন, তাও জানা যায়নি।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দুপুর একটার দিকে জয়কালী মন্দিরসংলগ্ন অবাসিক ডালাস হোটেলের তিনজন কর্মী সেখানে রাস্তার পাশে পড়ে থাকা অচেতন এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় হোটেলকর্মী রনি (২২), ফারুক (২৪) ও মোরতাজা (৩৫) হাসপাতাল থেকে চলে যাওয়ার চেষ্টা করলে হাসপাতাল ক্যাম্পের পুলিশ তাঁদের আটক করে। পরে ক্যাম্পে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।পুলিশ বলেছে, আটক ব্যক্তিরা দাবি করেছেন, তাঁরা ডালাস হোটেলের কর্মী। রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাঁরা ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। তাঁরা মৃত যুবককে চেনেন না কিংবা মৃত্যুর কারণ জানেন না।যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আটক যুবকদের হাসপাতাল ক্যাম্পের পুলিশ থানায় পাঠায়নি।