পুরানা পল্টনে জামান টাওয়ারে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে এই আগুন লাগে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা আক্তার এ তথ্য জানান।
খালেদা আক্তার বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
খালেদা আক্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের ত্বরিত তৎপরতায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঠিক কী কারণে আগুন লাগল বা আগুনের উৎসই-বা কী, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এ ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির বিষয়েও ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।