পুলিশ উপকমিশনারের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার মামলাটি গ্রহণ করে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে মনিরুল ইসলামকে আগামী ৩০ আগস্ট আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।মামলার অভিযোগে বলা হয়, জুরাইনে মা ও দুই সন্তানের আত্মহত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল না করেও সংবাদ সম্মেলনে বলা হয়, এটা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করা হয়েছে। কিন্তু গত বুধবার আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়নি, করা হয়েছে আজ (গতকাল) বৃহস্পতিবার। অভিযোগপত্র দাখিল না করে এমন বিভ্রান্তিকর তথ্য সরবরাহের অভিযোগে মামলাটি করা হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সরবরাহ ও প্রকাশ করা না হয়। কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চৈতন্য চন্দ্র হালদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।