পুলিশ কর্মকর্তা গৌতম হত্যার বিচার নিয়ে পরিবারের সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব ও পুলিশের গ্রেপ্তার নাটকের কারণে পুলিশ কর্মকর্তা গৌতম রায় হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে গতকাল শনিবার মানববন্ধন করেন তাঁরা। গৌতম রায়ের সুহূদ-স্বজনের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ‘বাবার হত্যাকারীদের ফাঁসি চাই’—এই ফেস্টুন নিয়ে মানববন্ধনে ছিলেন গৌতম রায়ের ছেলে গৌরব রায়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য একটি চক্র অপতৎপরতা চালাচ্ছে। এ কারণে দুজন প্রত্যক্ষদর্শী সাক্ষী থাকার পরও তদন্তকারী কর্মকর্তারা এখনো এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেননি। মানববন্ধনে গৌতম রায়ের পরিবারের নিরাপত্তা ও সন্তানদের চাকরি নিশ্চিত এবং লেখাপড়ার খরচ বহন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবিও জানানো হয়। মানববন্ধনে আরও অংশ নেন গৌতম রায়ের ভাই তিলক রায়, সিপিবির নেতা রুহীন হোসেন, হারুণ আল বারী, এমদাদ খান, সরকার আশরাফ প্রমুখ।