পুলিশ সার্জেন্টের আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ে দায়িত্বরত সার্জেন্ট ওয়াজেদ মাহমুদ নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার রাতে আত্মহননের ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার পর গতকাল শনিবার দুপুরের তিনি মারা যান।বিমানবন্দর থানার পুলিশ জানায়, সার্জেন্ট ওয়াজেদ শুক্রবার সন্ধ্যার পর কর্মস্থলে আসেন। রাতে বহুতল কার পার্কিংয়ে সার্জেন্টদের জন্য নির্ধারিত কক্ষে অবস্থানের সময় হঠাৎ করেই সঙ্গে থাকা পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে গুলি করেন। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পারিবারিক জটিলতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।