পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটির অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান ও পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হকসহ বিশিষ্টজনেরা। এতে সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি।