পুলিশ হেফাজতে ‘ছিনতাইকারীর’ মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি গতকাল বুধবার পুলিশ হেফাজতে মারা গেছে। ওই ব্যক্তির নাম ফয়সাল রনি (৪০)। পুলিশ দাবি করছে, ফয়সাল ছিনতাইকারী। গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে।জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে ধানমন্ডির আট নম্বর সড়কের একটি বেসরকারি ব্যাংকের সামনে থেকে অস্ত্রসহ ফয়সাল ও স্বপন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্যমতে, ফয়সাল, স্বপনসহ পাঁচজন ওই এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। বাকি তিনজন পালিয়ে গেছেন। গ্রেপ্তারের পর তাঁদের ধানমন্ডি থানাহাজতে রাখা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় ফয়সালকে পুলিশ ঢাকা মেডিকেলে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসার পর আবার থানায় নিয়ে যায়। গতকাল বেলা আড়াইটার দিকে ধানমন্ডি থানার কনস্টেবল জলিল তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।