পুলিশকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার অভিযোগ থেকে পুলিশ সদস্যকে অব্যাহতি দিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তেজগাঁও বিভাগীয় পুলিশ।
গতকাল প্রতিবেদনটি জমা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার। প্রথম আলোকে তিনি বলেন, আদাবর থানার এসআই রতন কুমার হালদারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তদন্তে তার প্রমাণ পাওয়া যায়নি। তাই ওই পুলিশ সদস্যকে অব্যাহতির সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ ছাড়া একই অভিযোগে ডিএমপির পক্ষ থেকে গঠিত অরেক কমিটির তদন্ত গতকাল পর্যন্ত শেষ হয়নি বলে তিনি জানিয়েছেন।
গত ৩১ জানুয়ারি মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে রতন কুমার এক ছাত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। এর পরদিন রতন কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশের তেজগাঁও বিভাগের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।