পুলিশের আলাদা ব্যাটালিয়ন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ ও সাংসদদের আবাসিক এলাকার নিরাপত্তা বিধানে পুলিশের আলাদা একটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এ বিষয়ে গঠিত একটি উপকমিটির গৃহীত প্রস্তাব এখন স্পিকারের অনুমোদনের অপেক্ষায় আছে। পুলিশ সূত্র জানায়, এ ব্যাপারে সুপারিশ প্রণয়নের জন্য একজন সাংসদের নেতৃত্বে চার সদস্যের একটি নিরাপত্তা উপকমিটি গঠন করা হয়েছিল। গত বুধবার সংসদ ভবনে ওই কমিটির বৈঠক হয়। এতে পুলিশের আলাদা ব্যাটালিয়ন করার প্রস্তাব গৃহীত হয়। উপকমিটি পরে লিখিতভাবে প্রস্তাবটি সংসদের নিরাপত্তা কমিটির কাছে পাঠায়। নিরাপত্তা কমিটির সভাপতি সরকারদলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ তা স্পিকারের কাছে জমা দেন। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন বলেন, প্রস্তাবিত ব্যাটালিয়নে পুলিশের সংখ্যা হবে ৩০০ থেকে ৭০০ জন। পুলিশ সুপার পদমর্যাদার একজন এই ব্যাটালিয়নের প্রধান হবেন।