সরকারি সংস্থা টিসিবির কম দামের নিত্যপণ্য পুলিশ নিয়ে নেওয়ার ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন প্রথম আলোর প্রতিবেদক ফয়জুল্লাহ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ঢাকার হাতিরঝিলের পাগলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই এলাকায় টিসিবির ট্রাকে সাধারণ মানুষের জন্য কম দামে ভোজ্যতেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল। এ সময় নারী ও পুরুষের দুটি আলাদা লাইনে ২০০ জনের বেশি মানুষ অপেক্ষমাণ ছিলেন। ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাকে করে টিসিবি কম দামে যে নিত্যপণ্য বিক্রি করছে, তার অংশ হিসেবেই এই কার্যক্রম চলছিল।
সকাল ১০টার দিকে গিয়ে দেখা যায়, তখন প্রায় সাড়ে তিন শ মানুষের ভিড়। তীব্র রোদের মধ্যে নারী, শিশু ও প্রবীণ ব্যক্তিরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে পণ্য কিনছিলেন। দুপুর ১২টার দিকে টিসিবির পরিবেশকের কাছ থেকে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িতে ওঠানো শুরু করেন কয়েক ব্যক্তি। পাশেই দাঁড়িয়ে থেকে নির্দেশনা দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় সেখানে পুলিশের চারজন সদস্য ছিলেন।
বেলা তিনটার পরে টিসিবির পণ্য যখন শেষ হয়, ততক্ষণে লাইনে অপেক্ষারত মানুষের সংখ্যা কমে গেছে। তারপরও ৫০ থেকে ৬০ জন খালি হাতে ফিরেছেন। সকাল নয়টা থেকে বেলা তিনটার মধ্যে আরও শ খানেক ব্যক্তি ভিড় দেখে মাঝপথে চলে যান।
লাইন না মেনে এক পাশ দিয়ে টিসিবির পণ্য পুলিশের গাড়িতে ওঠানোর বিষয়টির ভিডিও চিত্র ধারণ করতে গেলে এগিয়ে আসেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম। তিনি প্রথম আলোর প্রতিবেদকের মুঠোফোন কেড়ে নিয়ে পুলিশের গাড়িতে উঠতে বলেন। প্রতিবেদক মুঠোফোন দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হেনস্তা করা হয় এবং থানায় নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।
প্রথম আলোর প্রতিবেদককে এক ঘণ্টার বেশি ঘটনাস্থলে পুলিশের গাড়ির কাছে আটকে রাখা হয়। পরে তাঁর মুঠোফোনের ভিডিও চিত্র মুছে তা ফেরত দেওয়া হয়। তবে সেই ভিডিও উদ্ধার করা গেছে।
জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি মাত্রই শুনলাম। হেনস্তার ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’
সীমা আক্তার নামের একজন বলেন, সকাল থেকে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থেকেও তিনি পণ্য পাননি।
হাতিরঝিলে টিসিবির ট্রাকের বিক্রয়কর্মীরা বলেন, তাঁরা মোট ২৩৯ জন নারী-পুরুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দিতে পেরেছেন। ১১টি প্যাকেজ (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) সিরিয়াল না মেনে দিয়েছেন তাঁরা, যেগুলো পুলিশের কয়েকজন সদস্য নিয়েছেন। অবশ্য এই বিক্রয়কর্মীরা দাবি করেন, পুলিশ সদস্যরা ক্রেতাদের সারিবদ্ধভাবে দাঁড়াতে সহায়তা করেছেন।
খালি হাতে ফিরেছেন অনেকে
বেলা তিনটার পরে টিসিবির পণ্য যখন শেষ হয়, ততক্ষণে লাইনে অপেক্ষারত মানুষের সংখ্যা কমে গেছে। তারপরও ৫০ থেকে ৬০ জন খালি হাতে ফিরেছেন। সকাল নয়টা থেকে বেলা তিনটার মধ্যে আরও শ খানেক ব্যক্তি ভিড় দেখে মাঝপথে চলে যান।
ক্রেতাদের অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের বয়স্ক সদস্য। লাইনে দাঁড়িয়ে বেকার যুবক, মেসের বাসিন্দা এবং পড়ুয়াদেরও পণ্য কিনতে দেখা যায়। নারীদের ভিড় ছিল বেশি। এমন অন্তত ১০ জনের সঙ্গে প্রথম আলোর কথা হয়।
সীমা আক্তার নামের একজন বলেন, সকাল থেকে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থেকেও তিনি পণ্য পাননি।