পুলিশের ধারণা, দাম্পত্য কলহই কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম্পত্য কলহই খিলগাঁও ও মালিবাগে শিউলি খানম (৩২) ও তাঁর স্বামী রফিকুল ইসলামের (৪০) আত্মহত্যার কারণ বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে রামপুরা ও ঢাকা রেলওয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁদের মধ্যে দীর্ঘমেয়াদি বা গুরুতর কোনো কলহ ছিল না। তাই ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।এসআই বলেন, রফিকুলের ভাই মনিরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, রফিকুল ও শিউলির মধ্যে দাম্পত্য সম্পর্ক ভালো ছিল। কীভাবে এ ঘটনা ঘটল, তা তাঁরা বুঝতে পারছেন না।ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনোয়ার হোসেন বলেন, রফিকুল রাজধানীর একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে মালিবাগের একটি বায়িং হাউসের বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। শিউলি খানমও আগে চাকরি করতেন। তাঁদের পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। রফিকুলের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।গত শুক্রবার রাতে খিলগাঁও তালতলা এলাকার বাসা থেকে শিউলি খানমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে মালিবাগ চৌধুরীপাড়ার বিশ্বরোড-সংলগ্ন রেললাইন থেকে তাঁর স্বামী রফিকুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।ঘটনার পর পুলিশ জানায়, বাসায় ফিরে শিউলির ঝুলন্ত লাশ দেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রফিকুল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।