পুলিশের হেফাজত থেকে আসামি উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার এক আসামি। এ ঘটনায় গত রোববার রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।গত শনিবার পল্লবী থানার পুলিশ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া নয়জন আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায়। কিন্তু আদালতের পাশে স্থাপিত গারদখানার দায়িত্বরত পুলিশ সদস্য আসামিদের বুঝে নেওয়ার সময় দেখেন আসামি আটজন। হারেছ নামের একজন নিখোঁজ। পরে পল্লবী থানার পুলিশ আটজন আসামিকে বুঝিয়ে দিয়ে চলে যায়। এই আটজনকে পরে আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গারদখানার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ প্রথম আলোকে জানান, পল্লবী থানার পুলিশ নয়জন আসামির নামে প্রতিবেদন নিয়ে আসে। আসামি বুঝে নেওয়ার সময় দেখা যায়, একজন নেই। পুলিশ দৌড়ে আসামিদের বহন করা গাড়ির দিকে যায়। সেখানে গিয়ে আসামি হারেছকে খুঁজে পাওয়া যায়নি। আসলে তাঁরা থানা থেকে সব আসামিকে ঠিকমতো এনেছে কি না, তা পরিষ্কার নয়।আসামি হারেছের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ঘটনা শুনেছি। মামলাও হয়েছে। তবে কাগজপত্র না দেখে বেশি কিছু বলা যাচ্ছে না।