পূবালী ব্যাংকের অনুদান এবি ফাউন্ডেশনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ আমেনা-বাকী ফাউন্ডেশনকে (এবি ফাউন্ডেশন) পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আমজাদ হোসেনের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। ওই অনুষ্ঠানে পূবালী ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, পরিচালক মনির উদ্দিন আহমদ, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, এম ফয়জুর রহমান, আহমদ শফি চৌধুরী, ফাহিম আহমদ, ফারুক চৌধুরী, স্বতন্ত্র পরিচালক শাহদীন মালিক প্রমুখ। বিজ্ঞপ্তি।