পূর্বাচলে রাজউকের প্লট হস্তান্তর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল বুধবার পূর্বাচল উপশহর (রূপগঞ্জ-ইউসুফগঞ্জ) প্রকল্পে প্লট হস্তান্তর শুরু করেছে। গতকাল বুধবার এলাকার ২০ জন ভূমিমালিক বা আদি বাসিন্দার কাছে প্লট হস্তান্তর করা হয়। সকালে রাজউকের পদস্থ কর্মকর্তারা এলাকায় গিয়ে এই হস্তান্তর-প্রক্রিয়া সম্পন্ন করেন।পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী গতকাল সকালে প্লটপ্রাপ্ত আদি বাসিন্দারা কাঞ্চন সেতুর পাশে রাজউকের আঞ্চলিক কার্যালয়ে সমবেত হন। পরে তাঁদের নিয়ে রাজউকের কর্মকর্তারা নির্ধারিত সেক্টরে যান এবং একে একে প্লট বুঝিয়ে দেন। প্রথম প্লটপ্রাপ্ত সৌভাগ্যবান ব্যক্তি হাজি আবু তাহের। তাঁকে প্লট বুঝিয়ে দেন রাজউকের পরিচালক (ভূমি) সৈয়দ নজরুল ইসলাম।রাজউক সূত্র জানায়, আগামী ২ মে পর্যন্ত পূর্বাচলের মোট এক হাজার ৩৩৪টি প্লট দেওয়া হবে। এর মধ্যে ৪ নম্বর সেক্টরে ৪৭১, ৫ নম্বরে ৩৫০ এবং ১৭ নম্বরে ৫১৩টি প্লট হস্তান্তর হবে। প্রতিদিন ৪০টির মতো প্লট বুঝিয়ে দেওয়া হবে।প্রসঙ্গত, রাজধানী থেকে ১৬ কিলোমিটার দূরে রূপগঞ্জে প্রায় চার হাজার একর জমিতে প্লট দেওয়ার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালে রাজউক আবেদনপত্র গ্রহণ করে। জোট সরকারের সময়ও কিছু আবেদনপত্র গ্রহণ করা হয়।