পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মান্ডা এলাকা থেকে গতকাল সোমবার বিকেলে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। এ সময় এদের একজন র‌্যাবের গুলিতে আহত হয়। র‌্যাবের দাবি, এরা দুজন ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এর মধ্যে গুলিবিদ্ধ যুবকের নাম বিপ্লব। অপর ব্যক্তির নাম শামীম।র‌্যাবের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩-এর একটি দল মান্ডায় অভিযান চালায়। এ সময় বিপ্লব ও শামীম পালানোর চেষ্টা করে। তাদের থামাতে র‌্যাব গুলি ছুড়লে বিপ্লব গুলিবিদ্ধ হয়।গতকাল সন্ধ্যায় গুলশান ২ নম্বর এলাকা থেকে ছিনতাইকালে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিনটি গুলিসহ পারভেজ বাবু (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব।