পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন পোশাকশ্রমিক রিনা বেগম (২৪) ও গৃহবধূ নাহিদা আক্তার (২১)।পুলিশ ও মৃতের পারিবারিক সূত্র জানায়, পোশাকশ্রমিক রিনা বেগম তাঁর স্বামী নূর শাহেদের সঙ্গে পল্লবী থানার সুজানগর এলাকার একটি বস্তিতে থাকতেন। মঙ্গলবার রাতে রিনা পোশাক-কারখানা থেকে ফেরার পর তাঁর বস্তিঘরের দরজা লাগিয়ে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগান। তাঁর স্বামী নূর শাহেদ বস্তিতে ফিরে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না।পরে খবর পেয়ে পল্লবী থানার একদল পুলিশ এসে দরজা ভেঙে আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পল্লবী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।একই দিন সন্ধ্যায় বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় একটি বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাহিদা আক্তারের লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটির জের ধরে নাহিদা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।