পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত সোমবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। তাদের একজন পথশিশু শাহীন (১২) ও অন্যজন বাসচালকের সহকারী শুক্কুর আলী (২৫)।পুলিশ সূত্র জানায়, পথশিশু শাহীন সোমবার রাত ১১টার দিকে কমলাপুর কালভার্ট রোডে ফুটপাতে ঘুমিয়ে ছিল। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক ফুটপাতে উঠে পড়লে শাহীন ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানা সূত্র জানিয়েছে, শিশুটির নাম ছাড়া আর কোনো পরিচয় পাওয়া যায়নি। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন।একই রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা নতুন বাজারে তুরাগ পরিবহনের একটি বাসের সহকারী শুক্কুর আলী রাস্তায় নেমে যাত্রী তুলছিলেন। এ সময় তুরাগ পরিবহনের আরেকটি বাস পেছন থেকে এসে শুক্কুরকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চালক পালিয়ে গেলেও বাসটি আটক করে পুলিশ।ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মতিঝিল ও বাড্ডা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।