পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রলীগ কর্মীরা একজন ছাত্র সংবাদকর্মীকে মারধর করেছেন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকে গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মাহসাব হোসাইন নামের ওই ছাত্র অভিযোগ করেন, গতকাল দুপুরে শেকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ ফোন করে তাঁকে ডেকে নিয়ে গালাগাল এবং ব্যাপক মারধর করেন। একটি খবর প্রকাশের জের ধরে এ মারধরের ঘটনা ঘটে বলে তিনি জানান।
এ ঘটনার পর মাহসাব হোসাইন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। এরপর জীবনের নিরাপত্তা চেয়ে তিনি শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে কয়েকজন ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করেন।
জানতে চাইলে দেবাশীষ দাশ প্রথম আলোকে বলেন, ‘মাহসাব আমার কাছের ছোট ভাই। ওর সঙ্গে কোনো ঝামেলা নেই। গতকালের ঘটনাটা আসলে একটা ভুল-বোঝাবুঝি।’