পোশাকশ্রমিকদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশ্রমিকদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে সমমনা গার্মেন্ট শ্রমিক সংগঠনসমূহ। একই দাবিতে ৯ ফেব্রুয়ারি শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে।
গতকাল রোববার সমমনা গার্মেন্ট শ্রমিক সংগঠনসমূহের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তারা বলেন, পোশাকশ্রমিকদের প্রাণের দাবি মহার্ঘ ভাতা ৫০ শতাংশ চালু করা। কিন্তু শ্রমিকদের রেশনিং চালু, বাড়িভাড়া নিয়ন্ত্রণসহ কোনো উদ্যোগই দৃশ্যমান নয়। অবিলম্বে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে। সমমনা গার্মেন্ট শ্রমিক সংগঠনসমূহের নেতা মাহতাব উদ্দিন সহিদের সভাপতিত্বে সংগঠনটির কেন্দ্রীয় নেতা তৌহিদুর রহমান, আলমগীর রনী, মো. রফিক, শফিকুল ইসলাম, রোকেয়া সুলতানা, বজলুর বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।