পোশাকশ্রমিকদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জানুয়ারি মাস থেকে পোশাকশ্রমিকদের মোট মজুরির ৫০ শতাংশ মহার্ঘ ভাতা, রেশনিং চালুসহ ৭ দফা দাবিতে শ্রম প্রতিমন্ত্রী ও সচিবকে স্মারকলিপি দিয়েছে ও সমাবেশ করেছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়৷ সমাবেশে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহের ব্যানারে দেশের কয়েকটি পোশাকশ্রমিক সংগঠন যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া কারখানায় কাজ করে ক্রমাগত অসুস্থ হচ্ছেন পোশাকশ্রমিকেরা। এ ছাড়া তিন বছর আগের চেয়ে এখন শ্রমিকদের প্রায় দ্বিগুণ পরিশ্রম করানো হচ্ছে। এতে করে নারীশ্রমিকদের স্বাস্থ্যহানি ঘটছে। কিন্তু তারপরও প্রতিটি শ্রমিককে দিয়ে দিনে চার ঘণ্টা করে ওভারটাইম করানো হচ্ছে।