পোস্তগোলায় মহানাম যজ্ঞানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম বার্ষিক উৎসব উপলক্ষে রাজধানীর শ্যামপুরের পোস্তগোলায় ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন চলছে। কাল শুক্রবার পর্যন্ত এই উৎসব চলবে।
বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় এই কীর্তনের আয়োজন করেছে জাতীয় মহাশ্মশান কমিটি। ৩ ডিসেম্বর সাত দিনব্যাপী এই উৎসব শুরু হয়। এতে শ্রীশ্রী গীতাপাঠ, মহানাম সংকীর্তন, শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন ও উষালগ্নে নগর কীর্তনের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন ভারতের গোপাল গোস্বামী, শ্রীমতি মিতা মণ্ডল ও মঞ্জুরি সরকার। কাল শুক্রবার ভোর ছয়টায় নগর কীর্তন, দুপুর ১২টায় শ্রীমান মহাপ্রভুর ভোগারতি ও অন্তে এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে। এই উৎসবে বাগেরহাটের ভক্ত নরোত্তম সম্প্রদায়, বরিশালের গোপাল কৃষ্ণ সম্প্রদায়, পটুয়াখালীর শ্রীগুরু সম্প্রদায়, লাকসামের মোহনলাল সম্প্রদায়, বরিশালের দেবী দুর্গা সম্প্রদায়, নোয়াখালীর মিরার প্রভুজি সম্প্রদায় ও ভারতীয় সংগীতশিল্পী রাধা রানী অংশগ্রহণ করবেন৷ বিজ্ঞপ্তি।