পৌনে দুই হাজার মুঠোফোন জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে দুই হাজার মুঠোফোন জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে এসব মুঠোফোন জব্দ করা হয়। শুল্ক বিভাগের দাবি, হংকং থেকে আসা এসব মুঠোফোনের মূল্য সাড়ে তিন কোটি টাকা। মিথ্যা ঘোষণা দিয়ে এগুলো আমদানি করে এএফ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।