পোগোজ স্কুলের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সেরা বিদ্যালয়গুলোর একটি ছিল পুরান ঢাকার পোগোজ স্কুল। কিন্তু স্কুলটি অতীত গৌরব হারিয়ে ফেলেছে। স্কুলের ঐতিহ্য ফিরিয়ে আনতে এর শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকাবাসীর প্রচেষ্টা দরকার। গতকাল সোমবার পোগোজ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক। সভাপতিত্ব করেন স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ফজলুর রহমান। বক্তব্য দেন পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদক দিল আনোয়ারা, অভি চৌধুরী প্রমুখ।