প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠক্রম চালু করতে হবে। এ খাত থেকে দুষ্টচক্রকে চিরতরে বিদায় করতে কর্মীদের সার্বিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। গতকাল রোববার সিরডাপ মিলনায়তনে ‘পোশাক শিল্পীর শিক্ষা এবং এ শিল্পের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ মন্তব্য করেন।ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজির স্কুল অব টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ম্যানেজমেন্ট এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল কাশেম। সভায় বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলম, অধ্যক্ষ গাজী এম এ সালাম ও আজহারুল হক।