পোশাকশিল্পকে নিরাপদ কর্মস্থল হিসেবে গড়ে তোলার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে এ শিল্পকে নিরাপদ কর্মস্থল হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল শনিবার রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক। তিনি বলেন, দেশে বর্তমানে পাঁচ হাজার তৈরি পোশাকশিল্প কারখানায় ৩৬ লাখ শ্রমিক কাজ করছেন। মোট রপ্তানি-আয়ের ৭৯ শতাংশ আসে তৈরি পোশাকশিল্প থেকে। কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে এখানে শ্রমিকদের মৃত্যু হচ্ছে। আর যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ায় তাঁদের পরিবার নিঃস্ব হচ্ছে। তিনি অবিলম্বে ক্ষতিপূরণের অর্থ বাড়ানোর দাবি জানান।সম্প্রতি ইউরোটেক্স ও কন্টিনেন্টাল গার্মেন্টসে নিহত তিন শ্রমিকের পরিবারকে ১৯ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বিষয়টিকে শ্রমিক আন্দোলনের বিজয় হিসেবে উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।