পোশাকশিল্পে ট্রেড ইউনিয়ন নিশ্চিত করার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশিল্প খাতে ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার সরকারি উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল শনিবার এক বিবৃতিতে স্কপের নেতারা এই আহ্বান জানান।স্কপের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খানের সই করা বিবৃতিতে নেতারা বলেন, ট্রেড ইউনিয়ন শ্রমিকদের মৌলিক অধিকার। সর্বস্তরের শ্রমিক-কর্মচারীর অবাধ ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। পোশাকশিল্প খাতে দীর্ঘদিন ট্রেড ইউনিয়ন করতে না দেওয়া ছিল দুঃখজনক। নেতারা বলেন, শর্ত আরোপ করে ট্রেড ইউনিয়নের বিকাশ হয় না। শ্রম আইনকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত। এতে মালিক-শ্রমিক সম্পর্ক ভালো হয় এবং শ্রমিকদের সমস্যা সমাধানের পথ সহজ হয়। বিজ্ঞপ্তি।