পোশাকশিল্পের উন্নয়নে তহবিল বরাদ্দের আহ্বান বিজিএমইএর
তৈরি পোশাকশিল্প খাতে মানবসম্পদ উন্নয়নে তহবিল বরাদ্দ রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।গতকাল বুধবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। বিজিএমইএ ভবন মিলনায়তনে যৌথভাবে এ সভার আয়োজন করে বিজিএমইএ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।সভায় প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের ৮০ থেকে ৮৫ শতাংশই নারী। নারী শ্রমিকদের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে কাজ সরকার করছে।বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন কাজের জন্য কল্যাণমূলক তহবিল বরাদ্দ রয়েছে। এ তহবিল থেকে বরাদ্দ পেলে তা দিয়ে তৈরি পোশাকশ্রমিকদের প্রশিক্ষিত করা যেত। ইউএনএফপিএর সঙ্গে যৌথভাবে ‘প্রমোশন অব রিপ্রোডাকটিভ হেলথ, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এমপাওয়ারমেন্ট ইন দ্য গার্মেন্ট সেক্টর’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে বিজিএমইএ।সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুর রাজ্জাক, ইউএনএফপিএর সহকারী আবাসিক প্রতিনিধি নুর মোহাম্মদ, বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান, মো. সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।