পোশাকশ্রমিক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর কাকলী এলাকায় গত সোমবার গভীর রাতে সন্ত্রাসীদের গুলিতে জুয়েল (২২) নামের তৈরি পোশাক কারখানার এক শ্রমিক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পথচারীরা কাকলী এলাকা থেকে পেটে গুলিবিদ্ধ জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করে। সেই সময় জুয়েল হাসপাতালে কর্তব্যরত সদস্যদের বলেছিলেন, তিনি পোশাক কারখানার শ্রমিক। খিলক্ষেতের বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে গুলি করেছে। হাসপাতালে অস্ত্রোপচারের পর জুয়েল এখন অচেতন অবস্থায় রয়েছেন।জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানান।